সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার

জেলা প্রতিনিধি, সিলেট :
রোটারি ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার ১৩ অক্টোবর রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর এমপিএইচএফ।
রোটারি ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট রোটারিয়ান আহমেদ হোসেন কায়েসের সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন পিপি এ.এইচ.এম ফয়সাল আহমেদ এমপিএইচএফ। রোটারিয়ান পিপি খাইরুল জাফর চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আব্দুল কাইয়ুম, রোটারি ক্লাব অব সানসাইনের পিপি রোটারিয়ান সায়েম আহমদ, চাটার্ড প্রেসিডেন্ট অব আপ-টাউন রোটারিয়ান পিপি সৈয়দ শামীম, রোটারী ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারি রোটারিয়ান রেজাউল হক রাসেল, রোটারিয়ান পিপি তোফায়েল আহমদ, রোটারিয়ান পিপি ফয়সল করিম মুন্না, রোটারিয়ান পিপি বদরুল হক চৌধুরী ও রোটারিয়ান পিপি মাসুদ আহমদ চৌধুরী।