সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্টারমার প্রশাসন এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করতে পারে।

এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সরকারি সূত্র অনুযায়ী, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনে কোনো চুক্তিতে না আসে, তবে যুক্তরাজ্য নিজেদের নীতি পরিবর্তন করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এ সিদ্ধান্তের কারণে ইতিমধ্যেই ইসরায়েল লন্ডনের প্রতি তীব্র সমালোচনা করেছে। গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং কিছু রক্ষণশীল নেতারাও এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ব্রিটিশ সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি মারাত্মকভাবে খারাপ হয়েছে। স্টারমার গাজার দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র তুলে ধরে একে ‘অসহনীয়’ হিসেবে বর্ণনা করেছেন।

শুধু যুক্তরাজ্য নয়, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

এনএনবাংলা/