সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে দেশে একদিনে রেকর্ড মৃত্যু

ছবি: সংগৃহীত

 

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি এ সময়ের মধ্যে আরও ৭৪০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৭, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২২, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫২, রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) তিন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯ জন ভর্তি হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

চলতি বছরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৯ হাজার ৬৩১ জন।

এনএনবাংলা/