সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন।

সিরিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আল-শারার সঙ্গে এই সফরে চারজন মন্ত্রীও রয়েছেন। এই সফরের সময় সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হতে পারে, যার মধ্যে ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এদিকে, সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস জানিয়েছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এক সময় আল-কায়েদার সাবেক নেতা শারার উপর যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। তবে চলতি বছরের মে মাসে রিয়াদে ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে কূটনৈতিকভাবে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং দামেস্কে একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

 

এনএনবাংলা/