সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় উন্নয়নে এক হয়ে কাজ করবেন রংপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীরা

 

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রংপুর পলিটেকনিক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (আরপিআইএএ)- এর কার্যনির্বাহী কমিটির সভা।

এ আয়োজনের শিরোনাম ছিলো ‘আরপিআইএএ গোলটেবিল’। এর মূলমন্ত্র ছিল ‘এ সভায় সবার কণ্ঠ সমানভাবে মূল্যবান।’

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. তৌহিদূর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আরপিআইএএ শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয় বরং এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা পেশাগত উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় উন্নয়নে বড় অবদান রাখতে পারি। সবার মতামতকে সমান গুরুত্ব দিয়েই আমাদের এগোতে হবে।’

সভার আলোচনায় উঠে আসে সংগঠনকে আরও শক্তিশালী করার নানা পরিকল্পনা। এর মধ্যে ছিলো শিক্ষার্থীদের জন্য পরামর্শদাতা কর্মসূচি চালু, বৃত্তি তহবিল গঠন, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি, আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্ক বিস্তৃত করা।

কার্যনির্বাহী কমিটির নেতারা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে সংগঠনকে জাতীয় উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাটি শেষ হয় ঐক্য, সহযোগিতা এবং সবার সমান অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে।

এনএনবাংলা/