সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিন ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতি দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর এ সিদ্ধান্ত দেশের ৫১২টি সরকারি স্কুলে বাস্তবায়ন হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত (স্থানভেদে সময় সামান্য ভিন্ন হতে পারে) জোহরের নামাজের বিরতি থাকবে। এ সময়ে সব ধরনের পাঠদান বন্ধ থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী সবাইকে জামাতে নামাজে অংশ নিতে হবে।

শিক্ষার্থীরাই আজান দেবে, নামাজের প্রস্তুতি নেবে এবং আলাদা হলে জামাতের কাতারে দাঁড়াবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই নৈতিকতার শিক্ষাও নিতে হবে।

এছাড়া প্রতিদিনের নামাজে কারা অংশগ্রহণ করেছে তার তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়, যদিও অনেক প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ধরনের ব্যবস্থা চালু করেছে।

 

এনএনবাংলা/