সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় শায়েরি সন্ধ্যা

 

সম্প্রতি ঢাকার গুলশানে অনুষ্ঠিত হলো ‘ইনফিনিট ওয়ার্ডস : সেলেব্রিটিং শায়েরি’ শিরোনামের এক শায়েরি সন্ধ্যা। অনুষ্ঠানে শায়েরি পাঠ করেন ফারহান আবিদ ও এহসান সামাদ।

আজব কারখানার এই অভিনব আয়োজনের এটা ছিল দ্বিতীয় পর্ব। গুলশানের সুগারপাফস ক্যাফেতে এই আয়োজনে মিলিত হন শহরের সব শায়েরিপ্রেমী।

আয়োজনে বাংলার পাশাপাশি উর্দু, হিন্দি ও পাঞ্জাবি ভাষায় শায়েরি শোনান দুই শিল্পী। যেখানে ছিল মির্জা গালিব, জন এলিয়া, মীর ত্বকী মীর ও অন্যান্য কবির শায়েরি।

প্রথম পর্বে ছিল শায়েরি আর দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা। শ্রোতাদের দারুণ সাড়া এমন অন্যরকম আয়োজন আরো বাড়াবে বলেই প্রত্যাশা করছে আজব কারখানা।

এনএনবাংলা/