সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রামের একটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আয়োজন চলছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার সন্দেহও ছিল। সেই তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাঁচজনকে আটক করা হলেও শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামের একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওসি কামাল হোসেন আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএনবাংলা/