সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সপরিবারে ওমরাহ পালনে যাবেন তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব রওনা হবেন। জানা গেছে, তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ২০ অক্টোবর মক্কায় পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন।

ওমরাহ শেষে তিনি লন্ডনে ফিরে যাবেন। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন—সে তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। তখন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এরও আগে ২০১৪ সালে মা-ছেলে একসঙ্গে ওমরাহ পালন করেন।

এনএনবাংলা/