সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ডাইরেক্ট অ্যাটাক’ নিয়ে ফিরছেন পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ফাইল ফটো

 

দীর্ঘ বিরতির পর ‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়ে সিনেমা পাড়ায় আবার পা রাখতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

জানা গছে, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত।

তিনি আরও বলেন, আড়ালে থাকা পপিকে নিয়েই সিনেমার প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর আমার কোনো যোগাযোগ নেই।

পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং অসমাপ্ত কিছু সিনেমার কাজ শেষ করা এবং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

এনএনবাংলা/