সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতের ভিসা শিগগিরই চালু হবে: হাইকমিশনার ভার্মা

টাঙ্গাইল প্রতিনিধি :

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত প্রাচীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং গভীর। ধর্মীয় ও সাংস্কৃতিক আদান-প্রদান এই বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। ভিসা সংক্রান্ত জটিলতা খুব শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে।”

মন্দির পরিদর্শনের সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও মজবুত করবে।