সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

রংপুর ব্যুরো:

রংপুরের গংগাচড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। গতকাল মঙ্গলবার সকালে গংগাচড়া উপজেলা পরিষদ চত্বর গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় ‘‘ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহাফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা অফিসার, মো: মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মো: আবতাবুজ্জামান ,প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র, কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, কারিগরি কর্মকর্তা -পুষ্টি সুরাইয়া আক্তার, এটিও নিউট্রিশন রেশমা আক্তার, এটিও -লাইভলীহুড উজ্জ্বল চন্দ্র প্রমুখ।

প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গংগাচড়া ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৫টি হুইল চেয়ার, ১২টি হেয়ারিং এইড, ১টি এলবো ক্র্যাচ, ১টি চারখুটি লাঠি বিতরণ করা হয়।