সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে কৃষি প্রণোদনা পেল ৮৪০ জন কৃষক

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বসতবাড়ী ও মাঠে চাষ যোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বসতবাড়ীতে চাষের জন্য ৩শত জন কৃষকের মাঝে বেগুন,পালংশাক, লালশাক,মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ এবং মাঠে চাষের জন্য ৫শত ৪০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টিকুমরা ও শসার বীজসহ জন প্রতি ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিন সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণীসহ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।