সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সরকারি নির্দেশে বেরোবির ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত

বেরোবি প্রতিনিধি:

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতেই নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বহাল থাকবে। আগামী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় উল্লেখ করা হয়, ধর্মীয় উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।