সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভ্যাকসিন না নিলে তাকে বহিষ্কার করা হবে : মার্কিন নৌ বাহিনী

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী বলেছে, ২৮ নভেম্বর সময় সীমার মধ্যে যে নৌ সেনা কভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নিবে না তাকে নৌ বাহিনী থেকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যাদের ভ্যাকসিন গ্রহন পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভ্যকসিন গ্রহণ করবে না তাদের বহিস্কারের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নৌ বাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’ পেন্টাগনের প্রথম স্পস্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যের ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নিবে না তাদের বহিস্কার করা হবে।নৌ বাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার বলেছেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।