সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মদ্যপানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যু

 

ঝিনাইদহের শৈলকুপায় মামাবাড়িতে বেড়াতে এসে মদ্যপানের পর নন্দিনী সরকার (১৮) নামে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনী মানিকগঞ্জ জেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নন্দিনীর চাচা গণেশ চন্দ্র সরকার জানান, প্রতিবছরের মতো দুর্গাপূজায় পরিবারসহ তারা শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসেন। বিজয়া দশমীর বিকেলে প্রতিমা বিসর্জন দেখতে যায় নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে। এ সময় সে মদ পান করে। এরপর বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে ওই রাতেই বাড়ি নেওয়া হয়। তবে শনিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, শনিবার রাতে মদ্যপানের কারণে অসুস্থ নন্দিনীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মদ্যপানে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এনএনবাংলা/