সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিস জোন–৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি জানান, দুপুর ১টার দিকে কারখানার আটতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। সেখানে সুতা, তুলা, কার্পাসসহ নানা দাহ্য পদার্থ মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব উপকরণ থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন আলাউদ্দিন।

তিনি আরও বলেন, “আগুন আপাতত দ্বিতীয় তলার স্টোররুমেই সীমাবদ্ধ রাখা গেছে। অন্যান্য তলায় যাতে ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা চলছে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

এনএনবাংলা/