সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেপ্তার

 

যুক্তরাজ্য শাখার যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল মধ্যরাতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে কয়ছর আহমদকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন।

এনএনবাংলা/