সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাবিতে রবিবার থেকে সশরীরে ক্লাস শুরু

ফাইল ছবি

করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হবে।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ৫ অক্টোবর কমপক্ষে করোনার এক ডোজ টিকা নেয়া স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের আবাসিক হলে উঠার অনুমতি দেয় ঢাবি কর্তৃপক্ষ। পরে করোনার সব স্বাস্থ্যবিধি মেনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরও ১০ অক্টোবর থেকে হলে উঠার অনুমতি দেয়া হয়।

গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় প্রভোস্ট স্টেন্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিল আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ছিল।

—ইউএনবি