সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন।

সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। এতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজন পরিচালক মনোনয়ন দেয়। পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে তাকে সভাপতি নির্বাচিত করতে ক্রীড়া উপদেষ্টার ‘স্বেচ্ছাচারী আচরণ’ ছিল বলে অভিযোগ করেছেন আমিনুল হক।

মঙ্গলবার (৭ অক্টোবর) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমিনুল বলেন,

“বিসিবি নির্বাচন নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি সম্পৃক্ততা। তার হস্তক্ষেপের একাধিক প্রমাণ আমাদের কাছে আছে। অনেক কাউন্সিলর আমাকে জানিয়েছেন, তাদের ডেকে নিয়ে ভোটের বিষয়ে চাপ দেওয়া হয়েছে, এমনকি হুমকিও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, আমার কাছে তথ্য আছে যে নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক যে বোর্ড পরিচালকের পদেও টাকা লেনদেনের বিষয় যুক্ত হচ্ছে। এতে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়। আমি বিশ্বাস করি, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের প্রকৃত ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া সংগঠকেরা সহজে মেনে নেবেন না।”

এনএনবাংলা/