সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে ঢাকায় আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৫

 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

নতুন করে মারা যাওয়া দুইজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭১৫ জনের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে রোগীর সংখ্যা বেশি। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীতে ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এনএনবাংলা/