সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ

 

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এর মধ্যে রুহুল হকের ৩৯টি, ইলা হকের দুইটি ও জিয়াউল হকের ১৫টি ব্যাংক হিসাব রয়েছে। খবর (বাসস)

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক-এর জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে,  আ ফ ম রুহুল হক তার নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামের ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা উক্ত হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত হিসাবসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক। অতএব, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ অবরুদ্ধকরণের আদেশ দানের জন্য প্রার্থনা করছি।

 

এনএনবাংলা/