সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে-আমান

সাভার প্রতিনিধি:

সাভারের ভাকুর্তা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গী কান্দায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি,বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, কলকাতায় ও দিল্লি বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন স্বৈরাচার হাসিনা। পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যাদের জনপ্রিয়তা নেই তারাই পিআর পদ্ধতি চায়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ধানের শীষে আপনারা ভোট দিবেন, বিএনপি ক্ষমতায় আসলে আগে ভাকুর্তাকে উন্নয়ন করে তারপর কেরানীগঞ্জকে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, আমরা সারাজীবন আপনাদের পাশে থাকবো আপনারা দোয়া করবেন।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, বিএনপি নেতা সারোয়ার হোসেন,নুরুল মোমেন, আবদুল  আজিজ, মোক্তার হোসেন, আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালেকুল ইসলাম প্রমুখ।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগন সংগীত পরিবেশন করেন।