সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

 

গতকাল বুধবার ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

এ সময় তিনি বলিউড তারকা রানি মুখার্জিসহ যশ রাজ পরিবারের অন্যান্য সদস্য ও কয়েকজন সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সফরের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যশ রাজ ফিল্মস যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু করার ঘোষণা দেন। এই প্রকল্পের মাধ্যমে ব্রিটেনে প্রায় ৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “বলিউড আবার ব্রিটেনে ফিরছে। এটি শুধুমাত্র চলচ্চিত্র শিল্পের জন্য নয়, দুই দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি নতুন কর্মসংস্থান, বিনিয়োগ এবং সুযোগের দ্বার খুলবে। এই উদ্যোগ ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও মজবুত করবে।”

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, “ব্রিটেন আমাদের জন্য সবসময়ই বিশেষ। আমাদের আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর শুটিংও সেখানে হয়েছিল। প্রধানমন্ত্রী স্টারমারের স্টুডিও পরিদর্শন ও চুক্তি স্বাক্ষর আমাদের জন্য বড় সম্মানের।”

তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ আয়োজন করা হবে। এছাড়া ওয়াইআরএফ বর্তমানে ‘Come Fall in Love’ নামে ডিডিএলজে-প্রাণিত একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনার কাজ করছে ব্রিটেনে।

এনএনবাংলা/