সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ

 

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে মাঠ ছাড়ল বাংলাদেশ। লড়াইটা ছিল সমানে সমান, তবুও জয় অধরা রয়ে গেল হ্যাভিয়ের কাবরেরার দলের। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪–৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল স্বাগতিকদের। ১৩তম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল—এর আগে ভুটানের বিপক্ষে করেছিলেন প্রথমটি।

গোল হজমের পর হংকং পাল্টা আক্রমণে ফেরে। প্রথমার্ধের শেষ মুহূর্তে যোগ করা সময়ে সমতায় ফিরে অতিথিরা। ফলে ১–১ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ বাড়ায় হংকং। ৫০ মিনিটে রাফায়েল মারকিসের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৭৪ মিনিটে আবারও মারকিসের জোড়া গোলে ৩–১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

তবে এখানেই থেমে যায়নি লাল–সবুজের লড়াই। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোল বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে (৩–২)। আর যোগ করা সময়ের ৯৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে সমতা আনেন সামিত সোম।

কিন্তু ভাগ্য আর সাথ দেয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে বাংলাদেশ। ফলে ৪–৩ গোলের ব্যবধানে হারের বেদনায় মাঠ ছাড়তে হয় হামজা–মোরসালিনদের।

শেষ বাঁশির পর বিমর্ষ হামজা চৌধুরী, নীরব সামিত সোম আর চোখ ভেজানো ফাহামিদুল ইসলাম যেন বলছিল—এভাবেও হারা যায়!

এনএনবাংলা/