সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

 

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা; এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটির ও তিনজন দক্ষিণ সিটির।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫২,৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩০ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮২ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১১৬ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৮ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪০ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৩ জন, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৫০,২০৯। আক্রান্তদের মধ্যে ৬৭.৭০ শতাংশ পুরুষ এবং ৩২.৩০ শতাংশ নারী।

এনএনবাংলা/