সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন পরিচয়ে ফারিণ

 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুধু অভিনয় নয় পর্দার নেপথ্যেও কাজ করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান করার ইঙ্গিত দিয়ে তিনি লেখেছেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’

এরপর নিজের প্রশ্নের জবাব দিয়ে ফারিণ আবার লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।’

এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারিণ বলেন, প্রোডাকশন হাউসে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন।

এ অভিনেত্রী বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব। বছরের শেষ দিকে আমার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আমরা এর আগেও একসাথে কাজ করেছি।’

সাম্প্রতিক সময়ে তাসনিয়া ফারিণ অভিনয়ে তেমন ব্যস্ত নন। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

এনএনবাংলা/