সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মিরপুরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জনের মরদেহ উদ্ধার

 

রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগর এলাকার একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। সংবাদ পাওয়ার পর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে চার ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান সংস্থার মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, ‘আগুনে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা কিছুটা কমলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে নিয়ন্ত্রণে সময় লাগছে।’

তিনি আরও জানান, আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে—একটি কাপড়ের গোডাউন, অন্যটি কেমিক্যালের গোডাউন।

এদিকে ধোঁয়ায় অসুস্থ তিনজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘আহতদের মধ্যে সুরুজ (৩০), আল মামুন (৩২) ও সোহেল (৩২) রয়েছেন। সুরুজের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে, বাকিদের শ্বাসনালী ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোঁয়া কমিয়ে আনতে এবং ভেতরে আটকে পড়া কেউ থাকলে তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

এনএনবাংলা/