সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১৫

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দু’জনেই নিহত হন এবং অপর ১৫ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায়। নিহত স্বামী-স্ত্রী দু’জন হলেন- আদর্শ সদর উপজেলার রতœাবতি গ্রামের আবু সাঈদ (৫০) ও রুবি আক্তার (৪২) এরা দু’জনে স্বামী-স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এমরান হোসেন বাসসকে জানান, ঢাকা থেকে কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়নামতিগামী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসের আহত ১৫ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসেবার জন্য পাঠানো হয়েছে ।

–বাসস