সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পুলিশের লাঠিচার্জে রাস্তায় পড়ে রইল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

 

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় এক জুলাই যোদ্ধার শরীরে লাগানো কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকে। লাঠিচার্জে আহত সেই যোদ্ধা হাতটি ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন। মূলত, লাঠিচার্জ সহ্য করতে না পেরেই সে কৃত্রিম হাত রেখে পালিয়ে যান। সংঘর্ষের পর সড়কের উপর পড়ে থাকা সেই কৃত্রিম হাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই আহত বীরদের মর্যাদা প্রদান এবং জুলাই সনদ বাস্তবায়ন—এই তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে সেখান থেকে না সরার ঘোষণা দেন তারা।

সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে এসে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পরে পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড-ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএনবাংলা/