সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রংপুরে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় রংপুর সিটি কর্পোরেশনে “ক্লাস্টার ডেভেলপমেন্ট প্লান   ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান এবং “সিটি রেজিলিয়েন্স অ্যাকশন প্লান প্রণয়নের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  সোমবার  ( ২০ অক্টোবর ) রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন  রংপুর সিটি কর্পোমেনের প্রশাসক ও যুগ্মসচিব মোহা. আশরাফুল ইসলাম।

কর্মশালায়  উপস্থিত ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম , প্রকল্পের পৌর নকশা প্রকৌশলী মিজানুর রহমান, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ  আব্দুর রকিব খান, আর্কিটেক্ট ফারহানা ইসরাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন ও রংপুর সিটি কর্পোশেনের রাজস্ব কর্মকর্তা মৌসুমী আফরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী প্রমুখ সহ  সিটি-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ,  প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট  পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন ।

কর্মশালায়   বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রংপুরকে একটি সহনশীল, পরিকল্পিত ও টেকসই নোডাল সিটি হিসেবে গড়ে তুলতে ক্লাস্টারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। এ পরিকল্পনার মাধ্যমে নগরীর রাস্তাঘাট, স্যানিটেশন, ড্রেনেজ, পানি সরবরাহ, বাজার উন্নয়ন ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার প্রকল্প নির্ধারণ করা হবে।

সভায় জানানো হয়, রংপুরসহ দেশের আরও ৬টি সিটি কর্পোরেশনে প্রকল্পটি বাস্তকবায়িত হবে, যা ভবিষ্যৎ নগর উন্নয়ন ও বিনিয়োগ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।