সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইডিসিএলের এমডির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা

 

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এক নারী ইডিসিএলের এমডির বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও চাকরির আশ্বাস দিয়ে প্রতারণা এবং শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীকে বিয়ের প্রতিশ্রুতি ও চাকরির প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি প্রতিশ্রুতি অমান্য করেন বলে অভিযোগে বলা হয়।

মামলাটি ২০২৫ সালের ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা নং ১০২/২০২৫ হিসেবে দায়ের করা হয়। অভিযোগে উল্লিখিত ঘটনাগুলো ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি।

এ বিষয়ে ইডিসিএলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে অভিযোগটি যাচাই করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

এনএনবাংলা/