সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খিলক্ষেতে আরেক চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চিকিৎসক মেসে থাকতেন। রোববার (১৭ অক্টোবর) সকালে তার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছেন এখনও স্পষ্ট নয় বলে জানান ওসি। মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গত সপ্তাহে নিকুঞ্জ থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।