সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

 

দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। দেশের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশংসিত, তার বড় অংশই বিএনপির সময়ে হয়েছে। অথচ এমনভাবে প্রচার করা হয় যেন বিএনপি দেশের শত্রু।

তিনি আরও বলেন, “মানুষকে আকৃষ্ট করার এক অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। তিনি জাতি গঠনে নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। ক্ষণজন্মা মানুষদের মুছে ফেলা যায় না— ইতিহাস নিজেই তাদের ধারণ করে রাখে। তারেক রহমানও আজ জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে চলছেন।

এনএনবাংলা/