সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে পোলট্রি খামারে লকডাউন

 

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রোধের জন্য দেশগুলোতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বেলজিয়াম সরকার বুধবার (২২ অক্টোবর) জানায়, সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ ২২ অক্টোবর থেকে কার্যকর হবে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি সম্প্রতি এক খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু ধরা পড়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয় এবং আরও ৬৭,১১০টি পাখি নিধন করা হয়েছে।

ফ্রান্সও মঙ্গলবার বেলজিয়ামের মতো একই ধরনের পোলট্রি লকডাউন কার্যকর করেছে। নেদারল্যান্ডসে মধ্য-পূর্বাঞ্চলের একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। স্লোভাকিয়াতেও নতুন প্রাদুর্ভাবের ঘটনা ধরা পড়েছে, যা ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গত কয়েক বছরে ইউরোপে বার্ড ফ্লুর কারণে শত শত কোটি পোলট্রি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এর ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, খাদ্যদ্রব্যের দাম বেড়েছে এবং নতুন মহামারির আশঙ্কা তৈরি হয়েছে।

এনএনবাংলা/