সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুর্ঘটনার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু

 

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৪৫)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সার্ভিস বন্ধ রয়েছে।

ডিএমটিসিএলের সূত্র জানায়, মেট্রোরেলের উড়ালপথের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়, যা ট্রেনের কম্পন শোষণ করে ভারসাম্য বজায় রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।

এর আগে গত বছর সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এনএনবাংলা/