সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গণজামিনের বিষয়ে তিন বিচারকের কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

 

বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন— বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেন।

এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে আলোচনায় উঠে আসে, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন ওঠে— একদিনে এত বিপুল সংখ্যক মামলার শুনানি ও জামিন দেওয়া কীভাবে সম্ভব।

এনএনবাংলা/