সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

 

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জামিল কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।খবর(বাসস)

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় জামিল মিয়ার স্ত্রী কাকলী খাতুন বাপের বাড়ি চলে যায়। এ ঘটনায় জামিল তার মা জামিলা বেগমকে দোষারোপ করতে থাকে। এ নিয়ে মায়ের ওপর ক্ষোভ সৃষ্টি হয়।

এদিকে স্ত্রী চলে যাওয়ার পর থেকে জামিল ও মা জামিলা বেগম একই ঘরে পৃথক খাটে বসবাস করতে থাকেন। এই সুযোগে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বসত ঘরের মেঝেতে পুঁতে রাখে।

কয়েকদিন পরে জামিলের মামাতো বোনসহ গ্রামবাসী জামিলার খোঁজে জামিলকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে খাঁটের নিচে মাটি খুঁড়ে জামিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামিলা বেগমের ভাই ছামসুল হক কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফতাব উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন শামিম আল মামুন।

পিপি আফতাব উদ্দিন বলেন, মাকে হত্যা করেছে ছেলে। যার কারণে মামলাটি খুবই স্পর্শকাতর ছিল। শেষ পর্যন্ত আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। রায়ের মধ্যদিয়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।

এনএনবাংলা/