সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

র‍্যাব-৪ এর অভিযানে যৌন উত্তেজক ওষুধ ও নিম্নমানের কয়েল ধ্বংস,৪ লাখ টাকা জরিমানা

নকল যৌন উত্তেজক ওষুধ ও কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪। এ সময় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ও যৌন উত্তেজক নিম্নমানের কয়েল জব্দের পর তা ধ্বংস করা হয়। পাশাপাশি দুই কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪ এর মিডিয়া বিভাগ। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার আশুলিয়ার বাইপাইল ও গৌরীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র‌্যাব-৪ জানায়, বাইপাইল ও গৌরিপুর এলাকায় থাকা গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ ও হরমন জাতীয় সরকারি ওষুধ উদ্ধার করে এবং দুই প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ওষুধ উৎপাদন, মজুত ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে র‌্যাব-৪ এর নেতৃত্বে পৃথক একটি অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নিম্নমানের বিপুল পরিমাণ কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুত ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে সবার উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ওষুধ, হরমন জাতীয় ওষুধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।