সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

ফাইল ফটো

 

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে ওমরাহযাত্রীর চাপ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এই অতিরিক্ত চাপ সামলাতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ভিসা–সংক্রান্ত বিধিতে পরিবর্তন এনেছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, সংশোধিত এই নিয়ম আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, “ওমরাহ মৌসুমে যাত্রীদের প্রবাহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবেই ভিসার মেয়াদ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

চলতি বছর ওমরাহ মৌসুমের প্রথম পাঁচ মাসেই বিদেশি হজযাত্রীদের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে, যা ভবিষ্যতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/