সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুয়েতে তেল শোধনাগারে অগ্নিকান্ড

অনলাইন ডেস্ক :

কুয়েতের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানিয়েছে, সোমবারের এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, দেশটির আরব উপসাগরীয় উপকূলবর্তী সৌদি আরবের সীমান্তের উত্তরে গুরুত্বপূর্ণ মিনা আল আহমাদি তেল শোধনাগারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বিদ্যুৎ সরবরাহ বা তেল রফতানিতে এর কোনও প্রভাব পড়েনি। মিনা আল আহমাদি তেল শোধনাগারে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অগ্নিনির্বাপক কর্মীরা। কুয়েতের উপকূলীয় ফাহাহিল জেলার বাসিন্দারা জানান, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। অনেকে মহাসড়কে ঘন কালো কালো ধোঁয়ার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফুটেজ শেয়ার করেছেন।