সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সাভারে পাঁচটি ইটভাটায় অভিযান: দুইটি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

ঢাকার সাভারের অবৈধ ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা  করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাকুর্তার কলাতিয়ায় পরিবেশ অধিদপ্তরের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার ও আশিক আহামেদ সংঘবদ্ধভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক মনিটোরিং এন্ড ইনফোসমেন্ট উইং সৈয়দ ফরহাদ হোসেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার জানান, পরিবেশের অনুমোদন বিহীন ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে আমরা কাচা ইটসহ ইট তৈরীর সরঞ্জাম বিনষ্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১ ইট ভাটার চিমনী গুড়িয়ে দেই এবং ২ টির আংশিক ভেঙ্গে দিয়েছি। এছাড়া বিসিএম ও এমএইচবি নামক ২ টি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন ইউনিয়নের গড়ে উঠা ১০৬ টি ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে এ সময় পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অভিযানের সহায়তায় যৌথ বাহিনী, বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।