সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের পর কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেপুর এলাকায় সোনাপুর-বসুরহাট সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোনাপুর থেকে বসুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন এবং আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনাস্থলেই তিনজন মারা যান। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মাইজদী হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। সব মিলিয়ে মোট ছয়জন নিহত হয়েছেন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করেছে।

এনএনবাংলা/