সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের রক্তক্ষয়ী হামলায় শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সোকোটো রাজ্যের গভর্নর আমিনু তামবুয়াল সোমবার বলেন, বন্দুকধারীরা রবিবার সন্ধ্যায় গোরোনিও সম্প্রদায়ের ওপর হামলা চালায় যা রাত পর্যন্ত চলে। এলাকাটি সোকোটো রাজ্যের রাজধানী থেকে ৭৫ কিলোমিটার দূরে।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বিশেষ করে গোরোনিও টাউনশিপে একটি অত্যন্ত জঘন্য আক্রমণ করা হয়েছে। যেখানে ৩০ জন প্রাণ হারিয়েছে এবং এখনও গণনা চলছে। আমরা পরিসংখ্যান সম্পর্কে নিশ্চিত নই। কিন্তু এটা ৩০ এর অধিক।’

সহিংসতায় শিশু ও নারীদেরও টার্গেট করা হয়েছে। ইউনিসেফের মতে, বন্দুকধারীরা প্রায়শই নারীদের অপহরণ করে এবং ১৪০০ এরও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করেছে।