সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী জানিয়েছে।

এমন এক সময়ে এই মিসাইল নিক্ষেপ করা হলো যখন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের বৈঠক নিয়ে খবর আসছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকায় এই মিসাইল নিক্ষেপ করা হয়।

এর আগে সেপ্টেরের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ উঠে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।