সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মাঝরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রীকে গ্রেফতার

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭) কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জেসমিন আরা রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তাকে জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত স্বশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জেসমিন আরা রুমা উক্ত মামলার সন্দেহভাজন আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/