সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। ঘোষণাবহির্ভূত আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন, যেখানে দলের মনোনয়নের প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৩ নভেম্বর) প্রার্থীদের তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর একাধিকবার হামলা হলে তিনিই গণমাধ্যমে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেছেন। বিএনপির মনোনয়ন দৌড়ে তিনি ছিলেন সবচেয়ে যোগ্য ও এগিয়ে থাকা প্রার্থী। এমন একজন নেত্রীকে মনোনয়ন না দেওয়া দলটির জন্য বড় ধরনের অবিচার।

হিরো আলম আরও লেখেন, আগামী দিনের দেশগঠনের নায়ক তারেক রহমান ভাইয়ের কাছে অনুরোধ করছি, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো সাহসী ও দেশপ্রেমিক মানুষের প্রয়োজন।

এনএনবাংলা/