সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবারও উপস্থাপনায় তাহসান

 

জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন আয়োজনে। দ্বিতীয় সিজনের উপস্থাপনায় থাকছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান—যেমন ছিলেন প্রথম সিজনেও।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এক পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বঙ্গ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিসেম্বর থেকেই শুরু হবে সিজন-২ এর শুটিং, আর এবার থাকছে আরও বেশি হাসি, মজা ও পারিবারিক আনন্দে ভরপুর পর্ব।

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারগুলোকে আবারও একই সোফায় ফিরিয়ে এনেছে, তৈরি করেছে মিষ্টি সব তর্ক-বিতর্ক ও হাসির মুহূর্ত। সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে—আমি সারা দেশের নতুন পরিবারদের সঙ্গে দেখা করতে, হাসতে ও স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।

একই সঙ্গে সিজন-২ এর রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। সারা দেশের আগ্রহী পরিবারগুলোকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বঙ্গ। যারা পরিবারের সঙ্গে আনন্দ করতে ভালোবাসেন বা নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান, তাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

বঙ্গ জানায়, প্রথম সিজনটি ছিল সফল। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে তা ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটির বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা পেয়েছিল। এখনো বঙ্গ প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাচ্ছে প্রথম সিজনের পর্বগুলো।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াহিদুল ইসলাম শুভ্র, যেখানে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নেয়।

এনএনবাংলা/