সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করার অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফরহাদ আসিফ টিপু (৫০) উপজেলার বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সংবাদিক ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুক আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেপ্তার করে।

—ইউএনবি