সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাস না করেই নামের সঙ্গে ‘এফসিপিএস’, জাহাঙ্গীর কবীরকে বিএমডিসির শোকজ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

জানা গেছে, এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ওই ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “আপনি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করে নামের পাশে উক্ত ডিগ্রি লিখে চিকিৎসাকার্য পরিচালনা করছেন।”

এ বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে অবহিত করেছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, “আপনি উক্ত ডিগ্রি সম্পন্ন না করে এবং বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়া এ ধরনের ডিগ্রি ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন।”

ডা. জাহাঙ্গীর কবীরকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/